তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
বিষয়: বিক্রীত ও অবিক্রীত বইয়ের হিসাব এবং অবিক্রীত বই ফেরত প্রদান প্রসঙ্গে।
এতদ্বারা মাদানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের আওতাধীন সকল মাদ্রাসা/মকতব/প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের নিকট সরবরাহকৃত পাঠ্যবইয়ের হিসাব নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী আগামী ১০ মে ২০২৬ ইং তারিখের মধ্যে বোর্ড অফিসে জমা দিতে হবে।
নির্দেশনা:
১. বিক্রীত বইয়ের টাকা: এ পর্যন্ত যতগুলো বই বিক্রি হয়েছে তার সম্পূর্ণ মূল্য বোর্ডের নির্ধারিত রশিদসহ জমা দিতে হবে।
২. অবিক্রীত বই: যে সকল বই বিক্রি হয়নি সেগুলো ভালো অবস্থায় গণনা করে বোর্ড অফিসে ফেরত পাঠাতে হবে।
৩. হিসাব বিবরণী: বিক্রীত বইয়ের সংখ্যা, প্রাপ্ত টাকার পরিমাণ এবং ফেরতকৃত বইয়ের সংখ্যা উল্লেখ করে একটি লিখিত হিসাব বিবরণী জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের মধ্যে হিসাব ও অবিক্রীত বই জমা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে বই সরবরাহে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সকলকে যথাসময়ে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।