জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগ্রহণ করে। বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো- আনা মূলধন নিয়ে আসে প্রকৃতির মালখানা থেকে। জীবরঙ্গভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেঁধে। মানুষ আসবার পূর্বেই জীবসৃষ্টিযজ্ঞে প্রকৃতির ভূরিব্যয়ের পালা শেষ হয়ে এসেছে। বিপুল মাংস, কঠিন বর্ম, প্রকাণ্ড লেজ নিয়ে জলে স্থলে পৃথুল দেহের যে অমিতাচার প্রবল হয়ে উঠেছিল তাতে ধরিত্রীকে দিলে ক্লান্ত করে। প্রমাণ হল আতিশয্যের পরাভব অনিবার্য। পরীক্ষায় এটাও স্থির হয়ে গেল যে, প্রশ্রয়ের পরিমাণ যত বেশি হয় দুর্বলতার বোঝাও তত দুর্বহ হয়ে ওঠে। নূতন পর্বে প্রকৃতি যথাসম্ভব মানুষের বরাদ্দ কম করে দিয়ে নিজে রইল নেপথ্যে। মানুষকে দেখতে হল খুব ছোটো, কিন্তু সেটা একটা কৌশল মাত্র। এবারকার জীবযাত্রার পালায় বিপুলতাকে করা হল বহুলতায় পরিণত। মহাকায় জন্তু ছিল প্রকাণ্ড একলা, মানুষ হল দূরপ্রসারিত অনেক।

চেয়ারম্যান

মাওলানা যাকারিয়া নোমান ফয়জি দা.বা

সহকারী শিক্ষাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল, হাটহাজারী, চট্টগ্রাম
চেয়ারম্যান, মাদানী তা’লীমু কুরআন বোর্ড বাংলাদেশ
বোর্ড সম্পর্কে
আমাদের শিক্ষা বোর্ডের মূল লক্ষ্য হলো শিশুদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা সহজভাবে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে উঠতে পারে। আমরা বিশ্বাস করি, একটি শিশুর প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তার শিক্ষা জাগতিক জ্ঞান ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে গঠিত হয়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এমন একটি পাঠ্যব্যবস্থা অনুসরণ করি, যা শিশুদের চিন্তাশক্তি, চরিত্র এবং আত্মিক বিকাশে সহায়তা করে। আমাদের প্রচেষ্টা থাকে, যেন প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতে নিজেকে একজন দায়িত্বশীল, সৎ ও সমাজের কল্যাণে নিবেদিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করে।
বোর্ড চেয়ারম্যানের বাণী:

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার তাওফীক দান করেছেন। আমাদের এই বোর্ড প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শিশুদের মাঝে প্রাথমিক দ্বীনি শিক্ষাকে সহজলভ্য ও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়া।

বর্তমান যুগে আধুনিকতার প্রভাবে যখন অনেক ক্ষেত্রে নৈতিকতা ও দ্বীনি শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে, তখন আমরা চেষ্টা করছি নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। অভিজ্ঞ আলেম ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের মাধ্যমে এই কার্যক্রম ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হচ্ছে।

আমরা আশা করি, আপনাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এই প্রচেষ্টা আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের এই কাজকে কবুল করুন এবং মানবতার কল্যাণে তা অব্যাহত রাখার তাওফীক দান করুন। আমীন।

নোটিশ সমূহ

মাদানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ: জেলা ভিত্তিক একদিনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬

আলহামদুলিল্লাহ! মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও বোর্ডের সিলেবাস বাস্তবায়নে মাদানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ উত্তরবঙ্গের ৩ টি জেলায় ধারাবাহিক একদিনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

Read More »

শ্রেষ্ঠ নেয়ামতের শুকরিয়া আদায়ে আমাদের করণীয়

আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী সা. এর উম্মত করেছেন এবং শ্রেষ্ঠ কিতাব কুরআন দান করেছেন। এই তিন নেয়ামতের শুকরিয়া হিসেবে আমাদের ৫টি কাজ:

Read More »

মাদানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ: শিক্ষক প্রশিক্ষণ ২০২৬

আলহামদুলিল্লাহ! কুরআনের বিশুদ্ধ তা’লীমের জন্য দক্ষ মুআল্লিম তৈরির লক্ষ্যে মাদানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ আয়োজন করছে “শিক্ষক প্রশিক্ষণ কোর্স ২০২৬”।

Read More »

মাদানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ: শিক্ষক প্রশিক্ষণ ২০২৬ — কুরআনের খেদমতে এক অনন্য উদ্যোগ

আলহামদুলিল্লাহ! কুরআন মাজীদ আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হিদায়াত। আর এই কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, তাজবীদ ও তা’লীমের জন্য দক্ষ ও মুখলিস শিক্ষকের কোনো বিকল্প নেই

Read More »

বিক্রীত ও অবিক্রীত বইয়ের হিসাব এবং অবিক্রীত বই ফেরত প্রদান প্রসঙ্গে।

এতদ্বারা মাদানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের আওতাধীন সকল মাদ্রাসা/মকতব/প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের নিকট সরবরাহকৃত পাঠ্যবইয়ের হিসাব নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী আগামী ১০ মে ২০২৬ ইং তারিখের মধ্যে বোর্ড অফিসে জমা দিতে হবে।
নির্দেশনা:

Read More »